একাধিক মেসেজ পিন ও মিউজিক প্লেলিস্ট শেয়ারিং টেলিগ্রামে
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম তাদের ব্যবহারকারীদের জন্য আরো কিছু আকর্ষণীয় ফিচার নিয়ে এল। যার মধ্যে আছে – একাধিক মেসেজের পিনের সুবিধা, লাইভ লোকেশন শেয়ারিং ২.০ এবং ইজি মিউজিক প্লেলিস্ট শেয়ারিংয়ের সুবিধা।
এখন থেকে যে কোন ওয়ান টু ওয়ান চ্যাট বা গ্রুপ এবং চ্যানেলগুলিতে একাধিক গুরুত্বপূর্ণ মেসেজকে আলাদা আলাদাভাবে পিন করা যাবে। এই মেসেজগুলি একটি সম্পূর্ণ স্বতন্ত্র পেজে দেখা যাবে। এর জন্য চ্যাট সেকশনের উপরে, ডানদিকের একটি বাটনে ক্লিক করতে হবে। একাধিক মেসেজকে পিন করা সম্ভব হলে, গ্রুপ বা ব্যক্তিগত চ্যাটে অতিদীর্ঘ মেসেজ পাঠানোর অহেতুক শ্রমের দরকার হবেনা। দীর্ঘ মেসেজগুলিকে ছোট ছোট অংশে ভেঙে প্রেরণ করলেও সেগুলিকে একসাথেই পিন করতে পারবেন।
আবার লাইভ লোকশন ২.০ ভার্সনটিও একটি আপডেটেড ফিচার। এর মাধ্যমে আপনি একই লাইভ লোকেশনের মধ্যে বা নিকটে অবস্থিত কোনো পরিচিতকে সহজেই খুঁজে পাবেন।
এছাড়া নতুন আপডেটে টেলিগ্রামে এমন একটি সুবিধা যোগ করেছে, যার ফলে প্রেরিত একাধিক অডিও একটি প্লে-লিস্টেরই অন্তর্ভুক্ত দেখাবে। এক্ষেত্রে প্রিয়জনকে একইসাথে সেন্ড করা আপনার সব অডিওগুলিকে টেলিগ্রাম একটি নির্দিষ্ট সারির মধ্যে যোগ করবে। ফলে খুব সহজেই তাদের নির্দিষ্ট ক্রম অনুসারে পরপর প্লে করা যাবে।